Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি - MZamin

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্ত সংঘবদ্ধ চোরের দল। মঙ্গলবার দিবাগত ভোররাতে এ চুরির ঘটনা ঘটে। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, সোমবার বিকাল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় থেকে বাড়িতে চলে যান। এরপর রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চোরের দল স্কুলের পেছনে দুইতলা ভবনে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

চোরেরা ল্যাব থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াইফাই রাউটার ও দু’টি ল্যাপটপের ব্যাগ নিয়ে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এ বিষয়ে পটিয়া থানায় ওসি জিয়াউল হকের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন একদল পুলিশ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী জানান, বিদ্যালয় ল্যাপটপ চুরি ঘটনা পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেবে। শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার জন্য দায়ী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।