Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা - MZamin

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামে মাদক কেনা-বেচার দ্বন্দ্বে ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আরাফাত কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। গতকাল নড়াইল জেলা হাসপাতালে নিহত আরাফাতের লাশ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার রাত ১২টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার নামে থানায় চুরি, ডাকাতি ও মাদক মামলাসহ ১০টি মামলা রয়েছে।

নিহতের পরিবার ও আত্মীয়স্বজনদের দাবি, জায়গা-জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করছেন, পূর্ববিরোধের জেরে আরাফাতকে হত্যা করা হয়েছে। আরাফাতের মাদক-সংশ্লিষ্টতার বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী জানান, আরাফাতের নামে থানায় চুরি, ডাকাতি ও মাদকের প্রায় ১০টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক কেনা-বেচার দ্বন্দ্বে একই গ্রামের প্রতিপক্ষের কবির হোসেন, জিসানসহ ৪-৫ মিলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তদন্ত চলমান এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।