Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবক খুন - MZamin

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবক খুন

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীতে তুচ্ছ ঘটনায় সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের একটি সুত্র বলছে মাদক নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় অভিযুক্ত অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় সাদ্দামের বুকে ও গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার পান্নু মিয়ার ছেলে। গ্রেপ্তার অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার অন্তর প্রায়ই প্রতিবেশী ভাবীদের জড়িয়ে ধরতো। বিষয়টি সাদ্দাম জানতে পেরে দুইদিন আগে অন্তরকে থাপ্পর মারে। এরপর থেকে অন্তর ক্ষিপ্ত ছিল সাদ্দামের প্রতি। মঙ্গলবার ঘটনার সময় সাদ্দাম একটি কক্ষে ছিল। অন্তর সেখানে গিয়ে সাদ্দামকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে। এতে অন্তর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে সাদ্দাম মারা যায়।
পুলিশের একটি সূত্র বলছে, মাদক সংক্রান্ত বিষয়ে দুইজনের মাঝে মারামারি হয়। একপর্যায়ে অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, নিহত সাদ্দামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যতটুকু জানতে পারছি- দুইজনের মাঝে মাদক নিয়ে বিরোধ ছিল। যে কারণে সাদ্দামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তবে, বিষয়টি আরও গভীর তদন্ত চলছে। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে।