Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
বেড়ায় নিখোঁজের পরদিন ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার - MZamin

বেড়ায় নিখোঁজের পরদিন ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

পাবনার বেড়ায় নিখোঁজের পরদিন সুপ্রভাত মদক (৪০) নামের এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুপ্রভাত আহম্মদপুর মিস্ত্রিপাড়া বাসিন্দা সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরে ‘দাদাভাই’ নামের একটি খাবার হোটেল পরিচালনা করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মুঠোফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মুঠোফোনটি চালু পাওয়া যায়। এ সময় একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি হলুদের খেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে আমিনপুর থানা পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আমিনপুর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।