Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
বড় ভাইয়ের লাঠির আঘাতে নিহত ছোট ভাই - MZamin

বড় ভাইয়ের লাঠির আঘাতে নিহত ছোট ভাই

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আপন ছোট ভাই নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন (৩৮) বিরামপুর পূর্বজগন্নাথপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বড় ভাই এটিএম শামসুজ্জামান ও ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মুকুলকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। দিনাজপুর হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে মুকুলের মৃত্যু হয়। অভিযুক্ত বড় ভাই শামসুজ্জামান আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।