দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

১৭ই অক্টোবর খোলা থাকবে অফিস

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

ফন্ট সাইজ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তারিখ পুননির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ থেকে ২২শে অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। তবে ১৭ই অক্টোবর শনিবার খোলা থাকবে সরকারি অফিস। একই সঙ্গে প্রতি বছর ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০শে অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা আছে। পরদিন ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। এখন ২২শে অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে। তাই দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২শে অক্টোবর ছুটি থাকবে। আর ২৩ ও ২৪শে অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকুরিজীবিদের।