‘অকারণ’-এ হিমি

‘অকারণ’-এ হিমি

ফন্ট সাইজ:

গত ৪ঠা অক্টোবর ছিল এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। এবারের জন্মদিন তিনি কাজের মাঝেই কাটিয়েছেন। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকের কাজে জন্মদিনে ব্যস্ত ছিলেন হিমি। তিনি এ নাটকে তনু চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, সত্যি বলতে কি কোনো উপায় ছিল না। যে কারণে জন্মদিনেও নাটকের কাজ করতে হয়েছে।

‘অকারণ’ নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর ভাই। নাটকটির গল্প খুব সুন্দর। আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প উঠে এসেছে এই নাটকে। যেহেতু রাজধানীর মতিঝিলের কলোনি’সহ ফার্মগেট এবং আরও অন্যান্য এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ হয়েছে, সে কারণে নাটকটি লোকেশনের দিক দিয়ে ভিন্নতা এসেছে; যা ভালো লাগবে দর্শকের। আর যথারীতি আমি আমার চরিত্রটিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মন দিয়ে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে। কারণ তারা আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত করেছেন। আমি কৃতজ্ঞ আমার মিডিয়া পরিবারের কাছেও। আমি আমার পরিবারের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ একটা সুন্দর শৃঙ্খলিত জীবনের মাঝে আমাকে রেখেছে। আম্মু-আব্বুর প্রতি অসীম ভালোবাসা। এরই মধ্যে দুইদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে হিমি অভিনীত মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’। এ নাটকেও তার সহশিল্পী নিলয় আলমগীর।