বিরক্ত আবুল হায়াত

বিরক্ত আবুল হায়াত

ফন্ট সাইজ:

শনিবার রাত থেকে হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর। এতে উদ্বিগ্ন হয়ে দেশ-বিদেশে থাকা আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে থাকেন। নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত বর্ষীয়ান এই নির্মাতা-অভিনেতা। অভিনেতা বলেন, আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা একের পর এক ফোন করছেন।