ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৬ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন ও চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এ পুরস্কার প্রতি বছর দেয়া হয়। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’র নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে পুরস্কারটি প্রদান করা হচ্ছে। এবারের আয়োজনে দুই ক্ষেত্রে এই পুরস্কার দেয়া হচ্ছে। আগামী ২৬শে অক্টোবর ফজলুল হকের প্রয়াণ দিবসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে।
ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন তারা
স্টাফ রিপোর্টার
৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
