রংপুরে অনুষ্ঠিত হয়েছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্বসংঘ আয়োজিত আট বিভাগব্যাপী উৎসবের ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কবীর ও লালনের মরমী সংগীত দেশকালের সীমানা পেরিয়ে সার্বজনীন আবেদন তৈরি করেছে। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, তাদের সুরবাণী আধ্যাত্মিক বিচারে মহাজাগতিক ভাবসংগীতে পরিণত হয়েছে। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে কবীর ও লালনের ২০টি কালাম পরিবেশন করেন শিল্পীরা।
আরও পড়ুন:
বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ
