‘লিগার’ সিনেমায় এমএমএ যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য কঠিন শারীরিক প্রস্তুতি নিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। পেশিবহুল শরীর গড়তে কঠোর প্রশিক্ষণের পাশাপাশি পানি পানের পরিমাণও কমিয়ে দিয়েছিলেন তিনি। সাধারণত দিনে চার থেকে ছয় লিটার পানি পান করলেও শুটিংয়ের আগে তা কমিয়ে মাত্র ১০০ মিলিলিটারে নামিয়ে আনেন। এমনকি টানা ১০ ঘণ্টা পানি না খেয়েও থাকতে হতো অভিনেতাকে। তীব্র তৃষ্ণায় মুখে বরফ রেখে স্বস্তি নেয়ার চেষ্টা করতেন বিজয়। শুটিং শেষে প্রায় চার লিটার ডাবের পানি পান করতেন তিনি।
কঠিন প্রস্তুতি বিজয়ের
বিনোদন ডেস্ক
৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
