ওটিটিতে গোয়েন্দা গল্প নির্মাণ করে দর্শকের নজর কেড়েছেন তানিম নূর। এরপর ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে নজর কাড়েন তিনি। এবার একই ঘরানার গোয়ে গল্প নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। নতুন সিনেমার নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা।
তানিম নূর জানিয়েছেন, সিনেমাটির লেখালেখির কাজ চলছে। আগামী বছর দুই ঈদের বাইরে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
