পর পর দু’টি স্ট্যাটাস ও কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী পূজা চেরী। কমলা রংয়ের পোশাকে তোলা ছবিগুলোতে ভিন্ন সাজে দেখা গেছে তাকে। প্রথম স্ট্যাটাসে নিজের কোমলতা ও শক্তি নিয়ে কথা বলেছেন পূজা। পরের স্ট্যাটাসে জানিয়েছেন, সব পরিবর্তন প্রকাশ্যে আসে না, কিছু পরিবর্তন হাসির আড়ালেও নীরবে ঘটে।
তবে এসব বক্তব্যের কারণ স্পষ্ট করেননি তিনি। সম্প্রতি তার বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও সত্য হলে নিজেই জানানোর কথা জানিয়েছেন অভিনেত্রী।
