চলে গেলেন নির্মাতা সিঙ্গীতম

চলে গেলেন নির্মাতা সিঙ্গীতম

ফন্ট সাইজ:

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও মারা গেছেন। গত শনিবার রাতে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়। বয়সজনিত নানা সমস্যায় কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৩১ সালে অন্ধ্রপ্রদেশে জন্ম নেয়া সিঙ্গীতম ১৯৭২ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

পাঁচ দশকের ক্যারিয়ারে তেলুগু, তামিল, কন্নড় ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় ৬০টির বেশি ছবি নির্মাণ করেন। ‘পুষ্পক বিমানম’, ‘আদিত্য ৩৬৯’ ও ‘ময়ূরি’ তার উল্লেখযোগ্য কাজ। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জাতীয় ও আঞ্চলিক পুরস্কার পেয়েছেন এই নির্মাতা।