কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আশরাফ চৌধুরী সুমনের গণসংযোগে সরগরম হয়ে ওঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। শনিবার তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউতলা ও কেশতলা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। দিনভর গণসংযোগকালে সুমন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও সমর্থনের প্রকাশ দেখা যায় বলে প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে।
গণসংযোগে অংশ নেয়া স্থানীয় ভোটাররা লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের কাছে মো. আলী আশরাফ চৌধুরী সুমনকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। ভোটাররা জানান, সুমন বিগত দিনে নিজ অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেয়া, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং রাস্তাঘাটের উন্নয়নসহ সার্বিক জনসেবায় সক্রিয় ছিলেন। তার এই অবদান ও জনসম্পৃক্ততা বিবেচনা করে তাকে দলীয় প্রার্থী করা হলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস দেন তারা।
গণসংযোগে সুমনের সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাস্টার ফখরুল ইসলাম, মাস্টার গোলাম কিবরিয়া ঝন্টু, জাকির, গোলাপ, মেহেদী, মান্নান খলিফা, মাস্টার জাহাঙ্গীর আলম প্রমুখ। দক্ষিণ ঝলম ইউনিয়নে বাড়ি বাড়ি গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময়ে সন্ত্রাস ও মাদকমুক্ত এবং উন্নয়ন-সমৃদ্ধ মডেল ইউনিয়ন উপহারের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মো. আলী আশরাফ চৌধুরী সুমন।
