ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কেটেছে। মানবজমিনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সংস্কৃতি মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর পরিপ্রেক্ষিতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকারনাইনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। চলতি বছরের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে দেশের সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত জুলকারনাইন জানান, তিনি আগামী বছর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিতে সংস্কৃতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
মানবজমিনের প্রতিবেদনের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্রুত তৎপরতা এবং মন্ত্রী-রাষ্ট্রদূতের সরাসরি যোগাযোগের ফলে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটলো
আবু জুবায়ের
অনলাইন
২ ঘন্টা আগে
৪ অক্টোবর (রবিবার), ২০২৬, ৪ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
