বিতর্ক আর সমালোচনার বাইরে এবার অন্যরকম নোবেলকে দেখা গেল। স্ত্রী ও সন্তানকে নিয়ে পারিবারিক মুহূর্তে ব্যস্ত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সম্প্রতি ছেলের সঙ্গে কাটানো বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। এক ভিডিওতে ছেলেকে কোলে নিয়ে মোটরসাইকেলে বসে গিটার বাজাতে দেখা যায় তাকে। অন্য ভিডিওতে ছেলেকে জেমসের ‘বাবা’ গানটি গেয়ে শোনান নোবেল। এসব মুহূর্তে মুগ্ধ ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। অতীত পেছনে ফেলে পরিবার নিয়েই নতুনভাবে পথ চলছেন এই গায়ক।
অন্য এক নোবেল
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
