মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা

মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা

ফন্ট সাইজ:

নীল শাড়ি ও নীল চুড়িতে নতুন সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। বেণি করা চুলে ফুলের সাজে তার কয়েকটি ছবি দর্শকের নজর কেড়েছে। ছবির সঙ্গে হুমায়ূন আহমেদের ‘হিমু’ ও ‘রূপা’ চরিত্রের প্রসঙ্গ টেনে ইভানা লিখেছেন, ‘হিমু আসবে না— এটা রূপা জানে, তবুও নীল শাড়ির ভাঁজে সে আজও অপেক্ষা লুকিয়ে রাখে। এরপর প্রশংসায় ভাসছেন তিনি। কেউ কেউ তাকে ‘নীলপরি’ বলেও মন্তব্য করেছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত ইভানা নিয়মিত নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন। শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হিসেবেও পরিচিত তিনি।