যে কারণে নাম বদলান ইধিকা

যে কারণে নাম বদলান ইধিকা

ফন্ট সাইজ:

অভিনয় জীবনের শুরুতে অভিনেত্রীর নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’ ধারাবাহিকে কাজের সময়ও তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন। তবে বড় পর্দায় পরিচিতি গড়ার ভাবনা থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। ‘টুম্পা’ নামটি প্রচলিত হওয়ায় নতুন নাম হিসেবে বেছে নেন ‘ইধিকা’। নাম পরিবর্তনের পর চলচ্চিত্রে অভিষেক হয় তার। বর্তমানে দেব ও শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করছেন ইধিকা। এ ছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমাতেও দেখা যাবে তাকে।