বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ

বে অব বেঙ্গল কনভারসেশন

বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ

ফন্ট সাইজ:

বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসন্ন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ। তিনি বলেছেন, সামনে বিশ্ব রাজনীতিতে এমন পরিবর্তন আসতে পারে, যার ফলে বর্তমান বৈশ্বিক ব্যবস্থাকে নতুন করে ভাবতে হবে।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬ এর এক সেশনে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
এদিন অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা খুব শিগগিরই বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের বৈশ্বিক ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর ভাষায়, অদূর ভবিষ্যতে জাতিসংঘ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।

আলী রীয়াজের মতে, বিশ্ব রাজনীতির গতিপথে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক শাসনব্যবস্থার কাঠামোতেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে।
একই সেশনে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি ও জ্বালানি খাতের বৈচিত্র্যকে সরকারের গুরুত্বপূর্ণ নীতি হিসেবে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
তিনি বলেন, সরকারের প্রধান নীতির মধ্যে রয়েছে অর্থনৈতিক কূটনীতি এবং জ্বালানি খাতে বৈচিত্র্য আনা। বাংলাদেশের জনমিতিক সুবিধা ও সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে চায় সরকার।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশ একটি অর্থনৈতিক হাবে পরিণত হোক। কারণ আমাদের রয়েছে জনমিতিক সুবিধা এবং সম্পদের প্রাচুর্য।
এ ছাড়া একই এই সেশনে উপস্থিত ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মন্টিনিগ্রোর সংসদ সদস্য গর্ডান স্টোজোভিচ এবং ঢাকায় নরওয়ের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন।