বেঙ্গল ফিল্ম সোসাইটির সাথে থ্রিস্টার হোটেলের স্মারক চুক্তি

বেঙ্গল ফিল্ম সোসাইটির সাথে থ্রিস্টার হোটেলের স্মারক চুক্তি

ফন্ট সাইজ:

রাজশাহীতে অবস্থিত হোটেল এক্স এর সাথে স্মারক চুক্তি সাইনিং করলো বেঙ্গল ফিল্ম সোসাইটি। এই সাইনিংয়ে রাজশাহীতে অবস্থিত থ্রিস্টার মানের এই হোটেলে বেঙ্গল ফিল্ম সোসাইটির সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট সহ বিভিন্ন সুযোগসুবিধা দেয়া হবে। এ সময়ে উপস্থিত ছিলেন হোটেল এক্স এর প্রতিনিধি খান মোহাম্মাদ জায়েদ
অপারেশন ম্যানেজার, মাইনুল ইসলাম টিপু এসিস্টেন্ট ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং, আমিত ঘোষ সিনিয়র এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস।

মোহাম্মদ মোস্তাফিজ একাউন্টস এক্সিকিউটিভ। বেঙ্গল ফিল্ম সোসাইটির পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ, উপদেষ্টা মীর সাদিক ও অর্থ সম্পাদক মোঃ মইনুল ইসলাম।

এ প্রসঙ্গে হোটেল এক্স এর অপারেশন ম্যানেজার খান মোহাম্মাদ জায়েদ বলেন, চলচ্চিত্র ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা ও পর্যটন সম্ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখার ভাবনা থেকে বেঙ্গল ফিল্ম সোসাইটির সাথে অংশীদার হতে পেরে আমরা সম্মানিতবোধ করছি। সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনার মেলবন্ধনের প্রয়াসে হোটেল এক্স এর সাথে স্মারক চুক্তি আমাদের জন্য অনুপ্রেরণা, আমরা হোটেল এক্স কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আরও বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সাথে থাকার আশ্বাস দিয়েছে।