কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

দীর্ঘ এক বছরের ব্যবধানে ফের হিন্দুত্ববাদী সংগঠনগুলো কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাশের মুক্তির দাবি জানিয়ে শনিবার শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে আসা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনের
দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভকারীরা সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষপর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ বসেছিলেন তারা। এই মিছিলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ছাড়াও বহু গেরুয়া বসনধারী সন্ন্যাসী শামিল হয়েছিলেন। এছাড়াও বিক্ষোভে শামিল হয়েছিলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের সদস্যরা। এনসিপিআইয়ের ব্যানার নিয়েই তারা মিছিলে অংশ নিয়েছিলেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিনোর পর তারা এলাকা ছেড়ে চলে যান।