কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য প্রয়োজন-মনিরুল হক চৌধুরী এমপি

ফন্ট সাইজ:

কুমিল্লা টাউনহল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা। কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল এডুকেশন ও ট্রেইনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত ওই মেলা শুক্রবার দুপুরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য প্রয়োজন। আজকের জেনারেশন আগুনের গোলা, তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে ইনশাআল্লাহ্‌ বাংলাদেশ একদিন সমস্ত ক্ষেত্রে নাম করবে। তিনি আরও বলেন, আগামী নভেম্বরে আমরা সারা কুমিল্লাবাসী একত্রিত হবো দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে। সেখানে এক নম্বরে রয়েছে কারিগরি শিক্ষা পদ্ধতি। তিনি উদ্ভাবনীর মেলার বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে ভূয়সী প্রসংশা করেন। তারেক রহমান যতদিন আছেন দেশ বিপথগামী হবে না। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর যে সিদ্ধান্ত হয়েছে তা খুবই সম্ভাবনাময়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শির্ষক সেমিনারে কি নোট পেপার উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষার চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক উপ-সচিব কাজী ফারুক আহম্মেদ। মঞ্চে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমির। এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লা টাউনহল সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আক্তার হোসেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদ ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।