‘দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে’

‘দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে’

ফন্ট সাইজ:

সংস্কৃতি বিষয়কমন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। দেশ থেকে হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য আমাদের গর্ব অহংকার। ভাটিয়ালি, বাওয়ালি, জারি, সারি, মুর্শিদী, লালনগীতি, ভাওয়াইয়া সকল কিছু একসময় বাংলায় জনপ্রিয় ছিল। পাশাপাশি এ দেশ থেকে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে প্রাচীন সব খেলা। গতকাল সকাল ১১টায় মাগুরা জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা হারানো ঐতিহ্য ফেরাতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রাচীন ঐতিহ্য খেলাগুলো ফেরাতে হবে। যুবসমাজের মাঝে এই খেলাগুলো প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন করতে হবে। স্থানীয় নোমানী ময়দানে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও মাগুরা পৌর বিএনপি সভাপতি মাসুদ হাসান খান কিজিল। আয়োজকরা জানান, নানা উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দিনব্যাপী এ খেলায় বালক-বালিকা গ্রুপে ৮টি দল অংশ নিয়েছে।