বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় সিলেট জেলার সকল সাব-রেজিস্ট্রারী অফিসে দলিল রেজিস্ট্রারির সময় অযৌক্তিক অজুহাত দেখিয়ে সাব-রেজিস্ট্রার সাহেবরা কতিপয় দালালের মাধ্যমে লাখ লাখ টাকা সাধারণ মানুষের নিকট থেকে হাতিয়ে নিচ্ছেন। বিশেষ করে সিলেট সদর সাব-রেজিস্ট্রার ও দক্ষিণ সুরমা সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন।
সিলেট বিআরটি অফিস, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পাসপোর্ট অফিসের দুর্নীতির কাছে সাধারণ মানুষ দিশাহারা। অবিলম্বে সরকারি অফিসসমূহের দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সিলেটের যানজট নিরসনে সিলেটের পুরাতন জেলা কারাগারের জায়গায় বহুতল বিশিষ্ট পার্কিং হাউজ নির্মাণের জোর দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন- এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, দেওয়ান মতিউর রহমান খান, সাংবাদিক এম.এ হান্নান, আব্দুল আহাদ, নূর উদ্দিন রাসেল, মাহিদ হাসান, লিমন আহমদ, ক্ষমা রাণী দে, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস প্রমুখ নেতৃবৃন্দ।
