একদফা মানে পলাতক স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

একদফা মানে পলাতক স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

ফন্ট সাইজ:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনে ভরাডুবি হয়ে মনের জ্বালা মেটাতে পারেনি। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে আবোল-তাবোল বলছে। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি’র উন্নয়নমূলক কাজ দেখে বেহুঁশ হয়ে এখন এক দফার কথা বলছে পরাজিতরা। নির্বাচনের ৬ মাস না কাটতে এক দফার কথা বলা মানে তারা স্বৈরাচারী মনোভাবাপন্ন রাজনৈতিক দল।

মন্ত্রী গতকাল শুক্রবার বিকালে লালমনিরহাট জেলা পরিষদ ব্যবস্তবায়নে শহরের শোভাবর্ধনের লক্ষ্যে ভুট্টা চত্বর ফলকের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কারও দয়ায় আসেনি। তাই এক দফা ও দশ দফা বলে কোনো লাভ নেই। যা বলার সংসদে বলতে হবে। বর্তমান সরকার সংসদ উন্মুক্ত করেছে কথা বলার জন্য। রাজপথে না বলে সংসদে বলুন। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ অনেকেই ছিলেন।