পূর্বধলায় খিদমাতুল উম্মাহ্‌র উদ্যোগে ইসলামী সেবামূলক অনুষ্ঠান

পূর্বধলায় খিদমাতুল উম্মাহ্‌র উদ্যোগে ইসলামী সেবামূলক অনুষ্ঠান

ফন্ট সাইজ:

সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ‘খিদমাতুল উম্মাহ্‌’। সমপ্রতি নেত্রকোণার পূর্বধলার সিন্দুরাটিয়ায় সংগঠনটির উদ্যোগে এক বিশেষ ইসলামী ও মানবিক সেবামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান। অনুষ্ঠানে সমাজসেবা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য তুলে ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উপহার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

গর্ভবতী মহিলাদের পুষ্টি সহায়তায় ও সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে তাদের মাঝে পুষ্টিকর খেজুর বিতরণ করা হয়। ধর্মীয় জ্ঞানের আলো ছড়াতে এলাকার মুসল্লিদের মাঝে ইসলামিক বই প্রদান করা হয়। যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে তরুণ ও যুবকদের মাঝে ফুটবল এবং জার্সি বিতরণ করা হয়। বক্তারা ‘খিদমাতুল উম্মাহ্‌’র সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।