সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মুন্সি কলিগ্রাম এলাকায় মুরগিবোঝাই অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আশরাফ উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।