মাদকের বিরুদ্ধে মুরাদনগরে মানববন্ধন

মাদকের বিরুদ্ধে মুরাদনগরে মানববন্ধন

ফন্ট সাইজ:

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে-মাদক রুখতে হবে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ঘোড়াশাল সিএনজি স্টেশনে সর্বদলীয় ঐক্যের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- মো. জাকির হোসেন সরকার, মো. আবুল হাসেম মুন্সী, মো. রফিকুল ইসলাম মুন্সি, এস.এম. শাহীন আহমেদ ও বাঙ্গরার শেখ আলমগীর হোসেন, বাঙ্গরাবাজার থানার এসআই মতিউর রহমান।

বক্তব্য তারা বলেন, মাদক ও অসামাজিক কার্যক্রম ছাড়ো, নইলে গ্রাম ছাড়ো- এই কঠোর বার্তা দিয়ে যুব সমাজকে রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনই কর্মসূচির মূল লক্ষ্য। প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব না। তাই পরিবার ও সমাজকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। চিকিৎসক নজরুল ইসলামের উপস্থাপনায় মানববন্ধনে উত্তর ঘোড়াশাল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।