স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু নাজুফা

স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু নাজুফা

ফন্ট সাইজ:

জীবনের শুরুতেই দ্বিপক্ষীয় পার্টস রোগ (ইরষধঃবৎধষ চবৎঃযবং’ ফরংবধংব) রোগের সঙ্গে লড়াই করছে ছোট্ট নাজুফা। বয়সের তুলনায় স্বাভাবিকভাবে বেড়ে ওঠার কথা থাকলে ও দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে সে এখনো চিকিৎসাধীন। আর দশটা শিশুর মতো হাসি খেলায় মেতে ওঠা, স্কুলে যাওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে না নাজুফার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও নিয়মিত ওষুধের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে পরিবার। নাজুফা নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। নাজুফার বাবা একজন নিম্নআয়ের মানুষ।

পরিবারের নিত্যদিনের খরচ মেটাতেই যেখানে সংগ্রাম করতে হয়, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ইতিমধ্যে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সহায়তায় কিছু চিকিৎসা করানো হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাজুফার বাবা বলেন, নাজুফাকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। তারা সকলের কাছে মেয়েটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।