বাড়িতে সার মজুত করে জরিমানা গুনলেন জামায়াত নেতা

বাড়িতে সার মজুত করে জরিমানা গুনলেন জামায়াত নেতা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির দায়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন অভিযান চালিয়ে এই জরিমানা করেন। মনিরুল ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদে রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাড়িতে ১৮ বস্তা ইউরিয়া সার মজুত পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে অর্থদণ্ড দেয়া হয়।