খুলনার ডুমুরিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতা সরদার আবু সালেহ (৭০)কে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শাহপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কিছুদিন আগে উত্তর ডুমুরিয়া অঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
সেখানে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনাসহ নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে একটি শপথগ্রহণ কমসূচি অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু হয়। ওই কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সালেহকে আটক করা হয়েছে। তিনি সাবেক ছাত্রলীগ ও যুবলীগসহ খুলনা জেলা পরিষদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শীর্ষ পর্যায়ের এই নেতার বিরুদ্ধে নিষিদ্ধ ওই কর্মকাণ্ডকে ঘিরে তথ্য পাওয়া গেছে।
