হবিগঞ্জের নবীগঞ্জে ?দিনারপুর আইনগাঁও মাদ্রাসায় প্রথমবারের মতো আলিম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ ঘোরীর সভাপতিত্বে ও আরিফুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, সমাজসেবক আশরাফ উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তারা, মাদ্রাসায় আলিম কোর্স চালুর উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করে দ্বীনি শিক্ষার প্রসারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সাবেক শিক্ষক মরহুম মীর হোসেনের বর্ণাঢ্য কর্মজীবন স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
