ঈদে শাকিবের ‘মহব্বত’

ঈদে শাকিবের ‘মহব্বত’

ফন্ট সাইজ:

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’র পর আবারো একসঙ্গে ফিরছেন শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমা ‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া রোমান্টিক ঘরানার সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। এতে শাকিব খান ও এক নারীকে দেখা গেলেও কারও মুখ দেখানো হয়নি। শাকিবের হাতে রয়েছে বন্দুক, পেছনে দাঁড়িয়ে আছেন নায়িকা। পোস্টার দেখে সিনেমাটিতে রোমান্সের পাশাপাশি অ্যাকশনও থাকার ইঙ্গিত মিলেছে।