৬৪ বছরে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

৬৪ বছরে তৃতীয় বিয়ে করলেন জিম ক্যারি

ফন্ট সাইজ:

৬৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন হলিউড অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে লস অ্যানজেলেসে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেছেন ‘দ্য মাস্ক’ ও ‘ব্রুস অলমাইটি’খ্যাত এই অভিনেতা। তার মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যারিসে সিজার অ্যাওয়ার্ডসে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। পুরস্কার গ্রহণের বক্তব্যে ক্যারি মিন আহকে তার বিশেষ সঙ্গী হিসেবে উল্লেখ করেন। এর আগে ১৯৮৭ সালে মেলিসা ওমার এবং ১৯৯৬ সালে লরেন হলিকে বিয়ে করেছিলেন তিনি।