পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা ও আধিপত্যের সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পাবে আগামী ১৬ই অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও একক পর্দায় সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। ইফফাত জাহান মমের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন- শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী প্রমুখ। ঝুট ব্যবসার অর্থনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার সম্পর্ক, আধিপত্য বিস্তার ও সংঘাতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমাটির মূল গল্প।
পূজায় আসছে ‘কাট-পিস’
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
