ফের একসঙ্গে সোনাক্ষী-জহির

ফের একসঙ্গে সোনাক্ষী-জহির

ফন্ট সাইজ:

বিয়ের পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। তাদের নতুন সিনেমার নাম ‘তু হ্যায় মেরি কিরণ’। করণ রাওয়ালের গল্প ও পরিচালনায় নির্মিত রোমান্টিক থ্রিলারটি আগামী ২৩শে অক্টোবর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক ও মুক্তির তারিখ। নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘ডর’র গান ‘তু হ্যায় মেরি কিরণ’র সঙ্গে নামটির মিল থাকলেও নির্মাতারা জানান, গল্প ও পরিবেশনা হবে একেবারেই নতুন।