নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, বন্ধুত্ব, প্রেম ও সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’। ফিল্ম ম্যানিয়া প্রযোজিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। শুক্রবার রাজধানীর নিকেতনে পোস্টার উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে এটি। এতে অভিনয় করেছেন- শ্যামল মাওলা, আজিজুন মীম, সুমন পাটোয়ারী, সিয়াম নাসির, মাহিরা হাসান, সাদি খানসহ অনেকে। ছবিটিতে মোট চারটি গান থাকছে।
নব্বইয়ের প্রেম-বন্ধুত্ব এবার বড় পর্দায়
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
