চাঁদা নিতে গিয়ে সাবেক যুবদল আহ্বায়কসহ ৪জন আটক, গুলি, আহত ১

বাংলামোটরের তুলকালাম

চাঁদা নিতে গিয়ে সাবেক যুবদল আহ্বায়কসহ ৪জন আটক, গুলি, আহত ১

ফন্ট সাইজ:

চাঁদাবাজিকে কেন্দ্র করে রাজধানীর বাংলামোটর এলাকায় মোহাম্মদ সায়মন নামে সাবেক এক যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী।  এ সময় সাইমনের আগ্নেয় অস্ত্রের আঘাতে মো. সোহান (৩৫) নামের একজন ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন। এলাকাবাসীর মধ্যে ভীতি সঞ্চার করতে অন্তত দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে সায়মন। এ সময় সামানের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালমান ও তার তিন সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে পুরো এলাকায় উত্তেজোনা বিরাজ করছে।

আহত সোহান বলেন, বাংলামোটর এলাকায় আমার একটি ওষুধের দোকান রয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন বাংলামোটরসহ আশেপাশে এলাকার চাঁদাবাজি করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের গলিতে  সায়মন কয়েকজন লোক  নিয়ে হঠাৎ আমার পথরোধ করেন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে সায়মন কোমর থেকে পিস্তল বের করে আমার মাথায় আঘাত করে। এতে  মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর আশেপাশের লোকজন এগিয়ে আসলে সায়মন দুটি ফাঁকা গুলি ছোড়ে। এরপরও এলাকাবাসী এলে এগিয়ে এলে তোপের মুখে সায়মন তার সহযোগীদের নিয়ে একটি ভবনে ঢুকে পরে। ওই সময় কয়েকজন আমাকে ধরাধরি করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

এদিকে ঘটনার পর সাইমনের বাড়ির সামনে অবস্থান নেয় শতাধিক লোকজন। সায়মনের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলেও সায়মনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে এআরবি, অতিরিক্ত পুলিশ ও সোয়াটের সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে সায়মনসহ চরজনকে আটক করে থানায় পাঠায়।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান  বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন সাইমন। এতে সোহাগ আহত হন। পরে সেখানে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের বাসার সামনে জড়ো হন। পরে সেখান থেকে সায়মনসহ ৪জনকে আটক করা হয়েছে।


এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ বলেন, সায়মন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে তটস্থ করে রেখেছিলেন। সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।