কুলিয়ারচরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন, অটোরিকশা বিতরণ ও নূরুল মিল্লাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার সকালে উপজেলা রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন। পরে তিনি বাজরা মাছিমপুর খেলার মাঠ, নূরুল মিল্লাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন।
বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক কার্ড বিতরণের কার্যক্রমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার প্রমুখ।
