ভাতিজি ধর্ষণ মামলায় চাচা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত হাসান আহমদ (৪০) উপজেলার কুড়ারবাজার ইউপির খশির নয়াবাড়ি গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে ও পেশায় প্রাইভেটকারচালক।

জানা যায়, গত ৮ই আগস্ট আসরের নামাজ চলাকালে নিজ বসতঘরে ওই শিশুকে হাত ও মুখ চেপে ধরে তার ভাসুর ধর্ষণ করেন মর্মে অভিযোগ করেন নির্যাতিতার মা। ঘটনার প্রায় মাসখানেক পর বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসান। বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে আসামির অবস্থান শনাক্ত হলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।