বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে সমিতির কার্যালয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. আবদুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিমুর রেজা চৌধুরীর পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ও সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি সাদেক আহমেদ, জাহাঙ্গীর আলম, চতুর্থ শ্রেণি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ আহমদ, সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, চতুর্থ শ্রেণি সমিতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী আক্কাস, সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, সিলেট জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মো. সুলেমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হোসেন, অর্থ সম্পাদক কিশোর দাস, বিভাগীয় জেলা আয়কর কর্মচারী সমিতির সভাপতি ও চতুর্থ শ্রেণি সমিতি ও সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবুল কালাম, সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার অর্থ সম্পাদক শামসুল আলম, চতুর্থ শ্রেণি সমিতি ওসমানীনগর উপজেলার সভাপতি মো. মুজিবুর রহমান, চতুর্থ শ্রেণি সমিতি কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মো. জাকির আহমেদ, চতুর্থ শ্রেণি সমিতি জকিগঞ্জ উপজেলার সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মো দুলাল আহমেদ, চতুর্থ শ্রেণি সমিতি জৈন্তাপুর উপজেলার সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র প্রমুখ।
