কুষ্টিয়ায় বাসের চাপায় নারীসহ নিহত ২

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ভ্যানে থাকা এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভ্যানচালকও। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমতলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভানুমতি (৫৫) কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার হাসেম আলীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার মেয়ে হাসিনা। এছাড়া আহত ভ্যানচালক কামরুল ইসলাম (৩২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাখিভ্যানটির এক্সেল ভেঙে সড়কের উপর পড়ে গেলে পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানুমতির মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে ভ্যানচালক কামরুল মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় থানা পুলিশ। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।