ময়মনসিংহের ধোবাউড়ায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন। এ ছাড়াও আনসার ভিডিপি সদস্যদের মাঝে ফলজ বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শফিউল আলম, প্রশিক্ষিকা আশরাফুন্নাহার অন্তরা। প্রশিক্ষক শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদে ফলজ, বনজ এবং ওষুধি বৃক্ষরোপণ করা হয়েছে এবং ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
ধোবাউড়ায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
