দিনাজপুরের বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাটলা ইউনিয়নে উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন— উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায় শিশু দু’টি। কিছুক্ষণ পর প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করলে ঘটনাস্থলেই মেহজাবিনের মৃত্যু হয়। অপর শিশু তাহিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করেছে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
বেরোবিতে তিন শিক্ষকসহ স্থায়ী বহিষ্কার ১১
