কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণিল আয়োজনে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের কণ্ঠে নজরুল স্মরণে গান, কবিতা আবৃত্তি, রচনা এবং নৃত্য পরিবেশন করা হয়। নতুন প্রজন্মের মাঝে সাম্য মানবতার অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার বার্তা দিয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান মানিক, প্রাথমিক শিক্ষা অফিসার রহুল আমিন, ধোবাউড়া আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মোতালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন। পরে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ এবং গাছের চারা তুলে দেন ইউএনও মোশারফ হোসেন।
