ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জের ধরে পাল্টা আঘাত করায় যুদ্ধ জড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এতে আমদানি রপ্তানির সমুদ্র পথ সীমিত হয়েছে।
সামনের দিনে অর্থনীতির উপর এই যুদ্ধের কি প্রভাব পড়তে পারে তা সমাধানের আগাম প্রস্তুতি জানতে অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ নিলো বাংলাদেশ ব্যাংক। শনিবার ছুটির দিনে গভর্নর মোস্তাকুর রহমান দেশের আটজন অর্থনীতিবিদদের কাছ থেকে এ পরামর্শ নেন। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, দেখে শুনে সব ঠিক করতে হবে।
আমরা সবার কাছ থেকে শুনলাম বহি : খাতের যে চ্যালেঞ্জ দেখা দিচ্ছে তা কিভাবে সামাল দিতে হবে। কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত হয়ত আসবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। আপতকালীন এই সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। টিমের কাজ হবে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে অবহিত করা।
