অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে লস অ্যানজেলেসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় তার টিম। সেখানে বলা হয়, ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিকভাবে ৭ হাজার কোটি টাকা দাবি করা হচ্ছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। উর্বশীর টিমের দাবি— তার ছবি ও ভিডিও ব্যবহার করে সংস্থাটি বড় অঙ্কের ব্যবসা করেছে। এ বিষয়ে উর্বশী কোনো
ছাড় দিতে রাজি নন।
আইনি লড়াইয়ে উর্বশী রাউতেলা
বিনোদন ডেস্ক
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
