দীর্ঘ পাঁচ বছর পর ‘ঢালিউড অ্যাওয়ার্ড’র মঞ্চে ফিরছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ১০ই অক্টোবর নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ ও প্রদানের পাশাপাশি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। ২০২১ সালে সর্বশেষ এ আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। এবার শাকিবের সঙ্গে থাকছেন— চঞ্চল চৌধুরী, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘি, রিজিয়া পারভীন ও এস আই টুটুল। আগামী ৮ই অক্টোবর নিউ ইয়র্ক যাবেন শাকিব।
৫ বছর পর শাকিব খান
স্টাফ রিপোর্টার
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
