পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে তার বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ই নভেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময়ের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে তার জামিন বাতিলের আবেদন করেন। ২০২১ সালের ৫ই আগস্ট বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব।
পরে তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়।
যে কারণে আদালতে যেতে পারেননি পরীমনি
স্টাফ রিপোর্টার
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
